শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের বিহারে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
বিহারের প্রাদেশিক রাজধানী পাটনাসহ বৈশালি ও সারানে হতাহতের এই ঘটনা ঘটে।
খবর সিনহুয়া’র।
এক স্থানীয় কর্মকর্তা বলেন, ‘বৈশালিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে সাত জন বজ্রপাতে মারা গেছে। পাটনা ও সারান জেলায় চার জন করে প্রাণ হারিয়েছে।’
তিনি আরো বলেন, ‘রাজ্যের গয়া, সাসারাম, আরারিয়া ও নালন্দা জেলায় বাকীরা প্রাণ হারিয়েছে।’
রাজ্যের আবহাওয়া বিভাগ আগামী ৪৮ ঘন্টায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি