শনিবার,৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


আখাউড়ায় রেললাইনের পাশে যুবকের লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে নাম না জানা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে আখাউড়া-কুমিল্লা রেললাইনের পূর্ব পাশে মনিয়ন্দ নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুপুরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আখাউড়া বেঙ্গল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, শার্ট পরিহিত ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। দুর্বৃত্তরা চলন্ত কোনো ট্রেন থেকে ফেলে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই যুবকের পরিচয় উদঘাটনসহ হত্যার মোটিভ উন্মোচনে পুলিশ কাজ করছে।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি