শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ায় ঘুমন্ত কিশোরকে গুলি করে হত্যা, ঘাতক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিডনিতে গত এপ্রিলে গুড ফ্রাইডের দিনে ১৫ বছরের কিশোর ব্রাইডেন ডিলন ঘুমিয়ে ছিলেন তার শোবার ঘরে। মুখোশ পরিহিত এক বন্দুকধারী ব্যক্তি ওই ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। গত সোমবার পুলিশ ২৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ওই কিশোরকে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।

পুলিশ ঘাতক ব্যক্তিকে গ্রেফতারের ১ ঘন্টার পর ঘটনাস্থলে সেই দিনের একটি ফুটেজ প্রকাশ করে যাতে দেখা যায় একটি গাড়ি সন্দেহজনকভাবে ঘুরছে। সেদিন বন্দুকধারী ব্যক্তি ব্রাইডেন ডিলনের মা’কে হুমকি দিয়ে তার ঘরে প্রবেশ করে। এবং খুব কাছে থেকে বন্দুকধারী ব্রাইডেনকে গুলি করে হত্যা করে।

এই হত্যাকান্ডের সময় ব্রাইডেনের সৎ মা ও ভাইবোন বাড়িতেই ছিল। গোয়েন্দা প্রধান ইন্সপেক্টর মার্ক হেনে বলেন, ব্রাইডেনের হত্যাকান্ড নির্মম ও অনুভূতিহীন। বুধবার কিশোর ব্রাইডেনের ১৬তম জন্মদিন পালন করার কথা ছিল। সিডনি আদালতে মঙ্গলবার তার হত্যাকারীকে সোপর্দ করা হয়।

পূর্বাশানিউজ/১১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি