শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের এক স্কুলে সকালের খাবার খেয়ে অসুস্থ ৪৮ শিক্ষার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রোববার সকালে কস্তুরবা গাঁধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিনের মতোই সেদিনও সকালে স্কুলে সকালের খাবার খায়। কিন্তু আচমকাই খাওয়ার পর থেকে অসুস্থবোধ করতে থাকে ওই শিক্ষার্থীরা।
পরে তাদের এলাকার স্থানীয় সরকারি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় শিরপুর টাউনের সরকারি হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে আসিফাবাদ জেলার কৌটালা মণ্ডলে।
প্রাতঃরাশ (সকালের খাবার) খাওয়ার পরই পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় শিক্ষার্থীদের। তারপর কিছুক্ষণের মধ্যে থেকেই বমি করতে থাকে তারা। অপরিশোধিত পানি এবং খারাপ মানের খাবারের জন্যে সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা, প্রাথমিক তদন্তে অনুমান।
স্থানীয় জেলা এডুকেশন আধিকারিক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। যাদের জন্যে পড়ুয়াদের এই হাল, সেই সমস্ত কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

পূর্বাশানিউজ/১১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি