শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে। মিসিসিপির লেফ্লোর কাউন্টির জরুরী ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ফ্রেড র‌্যান্ডল জানান, নিহত ১৬ জনই বিমানে ছিলেন এবং মেরিন কোরের ওই বিমানের কোনও আরোহী বেঁচে নেই।

মেরিন কোর এক টুইটার বার্তায় সোমবার বিকেলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার উল্লেখ করেছে।

সিএনএনের খবরে বলা হয়, নৌবাহিনীর কেসি-১৩০ উড়োজাহাজটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/১১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি