শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বোস্টন এয়ারপোর্টে ইরানী ক্যান্সার গবেষক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রেসিডেন্ট ট্রাম্প এর ভ্রমণ নিষেধাজ্ঞা সংশোধনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের লোগান আন্তর্জাতিক বিমান বন্দরে এক ইরানী ক্যান্সার গবেষককে আটক করা হয়েছে। ড. মহসেন দেহনাভ নামের ওই গবেষক, অসুস্থ শিশুদের সাহায্যের জন্য বোস্টন চিল্ড্রেন হাসপাতাল যাচ্ছিলেন।

এ বিষয়ে বোস্টন গ্লোব এর বিজ্ঞান প্রকাশনা এসটিএটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই হাসপাতালে ছাত্রবৃত্তির কাজ করার পরিকল্পনা করে তিনি এই বছরের মে মাসে ভিজিটিং ওয়ার্কিং ভিসা নেন।

সোমবার বিকেলে বোস্টনে অবতরণের সময় তার সঙ্গে তার স্ত্রী ও তিন শিশু সন্তানকেও আটক রাখা হয়।

গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার একটি সংশোধিত সংস্করণ কার্যকর করে, সেখানে ইরান সহ ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করা হয়।

আদালত আরো বলেছে যে, ইতিমধ্যেই বৈধ ভিসা আছে এমন যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এসটিএটি প্রতিবেদনে আরো বলা হয়, দেহনাভকে জে-১ ভিসা দেওয়া হয়, যা গবেষক, শিক্ষাবিদ ও স্কলার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জন্য অনুমোদিত।

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি