
পূর্বাশা ডেস্ক:
নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর একটি অফিস থাকতে হবে এমন নিয়ম হলেও সেই নিয়ম মানছে না অনেক দল। তারা নিবন্ধনের সময়ে অফিস দেখালেও পরে সেই সব অফিস বদল করেছে অনেক দল। আর এই কারণে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময়ে যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানাই রয়ে গেছে। তা আর বদল করেননি। দলগুলো তাদের তথ্য কমিশনে হাল নাগাদ করেনি। আবার কোন কোন দল যে ঠিকানা দিয়ে নিবন্ধন পেয়েছিল পরে তারা ঠিকানা পরিবর্তন করে দলের চেয়ারম্যানের বাসার ঠিকানা অফিস হিসাবে ব্যবহার করছে। এই কারণে কমিশন চিঠি দিলেও কোন উত্তর পায় না। আগামী ৩১ জুলাই থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছে। এই জন্য এবার যখন নিবাচন কমিশন আগামী নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে উদ্যোগ নিয়েছে তখনই বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করা নিয়ে ও তাদে প্রতিনিধি প্রেরণ করা ও এই সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট একজনের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সূত্র জানায়, সংলাপ করার প্রয়োজনীয় যোগাযোগ ছাড়াও আগামী নির্বাচনের আগেই কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য হাল নাগাদ করার হবে। এই ব্যাপারে কমিশন উদ্যোগ নিবে। দলগুলো নিবন্ধন পাওয়ার পর কমিশনের যে শর্ত রয়েছে ও নিয়ম রয়েছে সেগুলো মানছে কিনা তা খতিয়ে দেখা হবে।
কারণ কমিশনের কাছে তথ্য রয়েছে অনেক দলই তাদের আগের ঠিকানা পরিবর্তন করেছে। এবং তারা দলের প্রধান কোন কোন দল তাদের চেয়ারম্যানের বাসাকে অফিসের ঠিকানা হিসাবে ব্যবহার করছে। নিবন্ধিত দলের মধ্যে যারা শর্ত পালন করছে না তাদের বিষয়গুলো খতিয়ে দেখে এরপর নির্বাচন কমিশনের নিবন্ধন যাচাই কমিটি বিষয়গুলো দেখবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বিভিন্ন রাজনৈতিক দল তাদের অফিস পরিবর্তন করেছে। আর পরিবর্তন করার পর ওই ঠিকানাও অনেক সময় আপডেট করে না। সেই সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এমন একজন ব্যক্তির নাম প্রয়োজন যার সঙ্গে কমিশন নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারবে। সেই জন্য সব দলকেও বলা হয়েছে নাম দেওয়ার জন্য।
সূত্র জানায়, কমিশন মনে করছে তারা যে সংলাপ শুরু করতে যাচ্ছে এই সংলাপ শুরুর আগেরই নিবন্ধিত দলের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। তা করতে হলে তাদের একটি ফোকাল পয়েন্টও চিহ্নিত করতে হবে। যদি ফোকাল পয়েন্ট না থাকে ও যার সঙ্গে যোগাযোগ করা হবে তাকে দল থেকে মনোনিত না করে দেয় ও কমিশন নাম না নিয়ে যোগাযোগ করে তাহলে অনেক ধরণের জটিলতা তৈরি হতে পারে। আবার বিভিন্ন দলের মধ্যে নানা গ্রুপিং রয়েছে। কোন কোন দলে ভাঙ্গনও ধরেছে। এই অবস্থায় কমিশন কোন জটিলতায় যেতে চাইছে না।
সূত্র জানায়, কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০। এই সব দলের সঙ্গে কমিশন যোগাযোগ করার পর সব অফিস থেকে নিয়মিত যোগাযোগের উত্তর না পাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় নিবন্ধিত দলগুলোর ঠিকানায় চিঠি দেওয়ার। সেই হিসাবে সকল দলের সাধারণ সম্পাদক/মহাসচিবদের বরাবের চিঠি দেওয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে তাদেরকে দলের এমন একজনের নাম পাঠানোর জন্য বলা হয়েছে যার সঙ্গে কমিশন নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। এই জন্য ওই নামের পাশাপাশি তার সঙ্গে যোাগযোগের জন্য ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। চিঠিও তার ঠিকানায় পাঠানো হবে। কোন দল যাতে অভিযোগ করতে না পারে যে তারা চিঠি পায়নি। বা তারা বিষয়টি জানতো না। এই কারণেই নির্বাচন কমিশন সচিবালয় সকল দলের ফোকাল পয়েন্টের ফোন নম্বর, মোবাইল ও ফ্যাক্স নম্বর, ই-মেইল ও পত্র যোগাযোগের ঠিকানা পেলে তাদের মাধ্যমেই যোগাযোগ করবে।
সূত্র জানায়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে কমিশনের প্রয়োজন হবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের। এই কারণে তারা চাইলে যাতে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারে এমন একটি সূত্র চাইছে। হতে পারেন ওই দলের সভাপতি, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, আমির কিংবা আহ্বায়ক। এর বাইরে যদি কেউ কোন দলের একই মর্যাদার ব্যক্তি হন। তিনিও হতে পারেন যোগাযোগের কেন্দ্র বিন্দু। এর বাইরে দল চাইলে দলের সাধারণ সম্পাদক, মহাসচিব, সেক্রেটারী জেনারেল, সম্পাদক যে পদবী হোক না কেন দলের ওই পদের ও সম মর্যাদার একজনের নাম দিতে পারবেন।
১২/০৭/২০১৭/ Choity.

























































