শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোদির কারণে ভাঙল বিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের একটি এলাকায় বিয়ের আয়োজন চলছে। সবকিছুই ঠিকঠাক। বর-কনে কথা বলছেন ভারতের রাজনীতি-অর্থনীতি নিয়ে। তাতেই সবকিছু এলোমেলো হয়ে গেল।

সরকারি চাকরিজীবী কনের দাবি, মোদির কারণেই দেশের অর্থনীতি রসাতলে। কিন্তু সেটা মানতে নারাজ ব্যবসায়ী বর। এরপরই শুরু হয় যুক্তি-তর্ক। কেউ কারও অবস্থান থেকে নড়ছেন না।

দু’জনেই দু’জনের অবস্থানে অটল। কিন্তু বিয়েটা আর হলো না। দুই পরিবারই বর-কনেকে বিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কেউ হারতে রাজি নন। বিয়ে না সেরেই মণ্ডপ ছাড়নে তারা।

পূর্বাশানিউজ/১৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি