শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীকে জমা রেখে শপিং করা যাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

খবরের শিরোনামটা পড়ে একটু তো খটমট লাগতেই পারে। তাই বলে ভাববেন না খবরটা মিথ্যা। চীনের এক শপিং মল এই উদ্যোগ নিয়েছে। চীনের সংবাদপত্র ‘দ্য পেপার’ জানিয়েছে, সাংহাই এর গ্লোবাল হার্বার মলে বেশ কিছু গ্লাস পড বা কাঁচের খোপ তৈরি করা হয়েছে যেখানে মহিলারা তাদের স্বামীদের ‘জমা’ রেখে যেতে পারবেন।

ফলে তারা যখন শপিং করবেন, তখন এই স্বামীদের আর পেছন পেছন ঘুরতে হবে না। প্রতিটি গ্লাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে বসে তারা নব্বই দশকের গেমগুলো খেলতে পারবেন। এই সেবা পেতে আপাতত টাকা লাগবে না। কিন্তু পরবর্তীতে ফি চালু করতে পারে শপিংমল কর্তৃপক্ষ। যদিও চীনা সোশ্যাল মিডিয়ায় শপিং মলটির এই সেবা নিয়ে ব্যাপক কৌতুক চলছে।

পূর্বাশানিউজ/১৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি