
পূর্বাশা ডেস্ক:
‘আগস্ট ও সেপ্টেম্বর’ দুই মাস দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করবে বাংলাদেশ ন্যাপ। একই সাথে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর দেশের বিভিন্ন জেলায় সম্মেলন শেষে জাতীয় সম্মেলন করবে দলটি।
সোমবার দলের চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশ ন্যাপের প্রেসিডিয়ামের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, আগামী ২৩ জুলাই নীলফামারীর ডিমলায় সদস্য সংগ্রহ উদ্বোধন করবেন জেবেল রহমান গানি।
ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি’র সভাপতিত্বে সভায় ন্যাপ দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, সুব্রত বারুরী, সাদ্দাম হোসেন, ফারহানা শাহিন গানি, ব্যারিষ্টার মশিউর রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন।
১৭/০৭/২০১৭/ Choity.

























































