শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মগবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর মগবাজারে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে দিলু রোডে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি বুকের ডান পাশে বিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে আনা হয়।

পূর্বাশানিউজ/১৭ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি