শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৮০ হাজার রোহিঙ্গা শিশু অনাহারে ভুগছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। অনূর্ধ্ব পাঁচ বছরের এ সব শিশুর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন বলেও জানিয়েছে বিশ্বসংস্থা।

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডবিøউএফপি আজ প্রকাশিত এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে শোচনীয় পরিস্থিতি রয়েছে এসব শিশু এবং আগামী ১২ মাসের মধ্যে ৮০ হাজার পাঁচশ’ শিশুকে মারাত্মক অপুষ্টি থেকে রক্ষার জন্য চিকিৎসা দিতে হবে।

ডবিøউএফপির মুখপাত্র শিশুদের জন্য পরিস্থিতি খুবই শোচনীয়। দ্রæত ওজন হারানোয় শিশু দেহের প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা মারাত্মক বাঁধার মুখে পড়ে এবং এতে শিশু মারা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশটির প্রায় ৩৮ হাজার পরিবার অর্থাৎ ২ লাখ ২৫ হাজার আটশ’ মানুষ অনাহার এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানানো হয়।

সূত্র : পার্সটুডে

১৭/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি