শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুসলিম তরুণের সঙ্গে প্রেম করায় বাবার হাতে খুন ইসরায়েলি তরুণী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মুসলিম তরুণের সঙ্গে প্রেম করার অভিযোগে এক ইসরায়েলি তরুণীকে হত্যা করেছে তার বাবা। ওই বাবার বিরুদ্ধে পরে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে জেলে আছেন, এমন এক মুসলিম তরুণের সাথে হেনরিয়েটা কারার প্রেমের কথা জেনে গিয়েছিলেন তার বাবা সামি কারা। প্রেমিকের জন্য হেনরিয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করতে মনস্থির করেছিলেন বলেও দাবি করা হয় ওই পত্রিকায়।

হেনরিয়েটার মা আলিহাম পুলিশকে জানান, ‘মুসলিম তরুণের সাথে তাদের মেয়ের প্রেমের কথা জানতে পেরে অপমানিত বোধ করেন সামি কারা। পরিবার থেকে এ প্রেমের সম্পর্ক ছিন্ন করার জন্য হেনরিয়েটার ওপর বারবার চাপ দেওয়া হয়।’

এক পর্যায়ে বাড়ি ছেড়ে চলে যান হেনরিয়েটা। এরপর বিভিন্ন যায়গায় আত্মগোপনে থাকেন তিনি। প্রেমিকের মায়ের বাড়িতেও কিছুদিন লুকিয়ে থাকতে হয়েছে তাকে। এক পর্যায়ে হেনরিয়েটার পরিবার তার প্রেমিকের মাকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়।

বাড়ি ছাড়ার দুই সপ্তাহ পর গত ১৩ জুন হেনরিয়েটাকে হত্যা করা হয়। খুন হওয়ার এক সপ্তাহ আগে পুলিশের কাছে করা অভিযোগে ওই তরুণী জানান, তার বাবা তাকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে।

হেনরিয়েটাকে পরে তার বাবা-মায়ের বাসার রান্নাঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

পূর্বাশানিউজ/১৮ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি