শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ায় বন্যার মতো ছড়িয়ে পড়ছে জাল নোট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার পুলিশ দেশটিতে জাল নোট ছড়িয়ে পড়ার বিষয়ে জনগণের প্রতি সতর্কতা উচ্চারণ করেছে। পুলিশ আজ(সোমবার) বলেছে, বন্যার মতো জাল নোট ছড়িয়ে পড়তে শুরু করেছে।

তাসমানিয়া পুলিশ ডিটেকটিভ জন কিং এ সতর্ক বার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র অস্ট্রেলিয়ার ৫০ ডলারের নোট প্রায় ত্রুটিহীন ভাব জাল করতে সক্ষম হয়েছে। একজন ব্যক্তি এ নোট তৈরি করছে এবং অন্যরা তা বাজারে ছাড়ছে। ডার্ক ওয়েবও বিক্রি হয়েছে কিছু কিছু জাল নোট।

খুব ভাল ভাবে খতিয়ে দেখলেই কেবল ধরা পড়বে যে এটি আসল নোটের চেয়ে তুলনামূলকভাবে আকারে অল্প ছোট, ওজনে একটু কম এবং ভিন্নতা রয়েছে সিরিয়াল নম্বরে । প্রযুক্তি সহজলভ্য এবং সস্তা হয়ে যাওয়াকে জাল নোট বিস্তারের জন্য দায়ী করেন তিনি।

অস্ট্রেলিয়ার আইনে জাল নোট তৈরির সঙ্গে জড়িত থাকার দায়ে সর্বোচ্চ ১৪ বছর এবং তা চালানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পূর্বাশানিউজ/১৮ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি