শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিপীড়িত মুসলমানদের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষীমূলক বক্তব্য দেয়ার ফলে ইসলাম বিদ্বেষী হামলা ৯১ ভাগ বেড়ে গেছে। অন্যদিকে পক্ষপাতিত্ব হামলার হার বৃদ্ধি পেয়েছে ২৪ ভাগ। সম্প্রতি প্রকাশিত কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেসন্স (সিএআইআর) এর প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি আক্রোশের শিকার হয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলমানরা। ভুক্তভোগীদের তালিকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মুসলমানদের অবস্থান দ্বিতীয়।

যুক্তরাষ্ট্রের হেলিয়াড এলাকায় রাতের আধাঁরে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে টাকা লুট করে নেয় শ্বেতাঙ্গ তরুণ। হিলিয়াড ও কলম্বাস এলাকার অন্তত ৭টি দোকানে চালানো হয় হামলা। এ সম্পর্কে দোকান হামলার স্বীকার এক ব্যবসায়ী বলেন, ‘যে শ্বেতাঙ্গ যুবক আমার দোকানসহ অন্যান্য দোকানে হামলা করেছে তাদের মূল লক্ষ্য ছিলো মুসলিম জনগোষ্ঠী।’

শুধু তাই নয়, গত মাসে সাউথ সেক্রামেন্তা এবং ডেবিন্সের একটি মসজিদে ভাঙ্গচুর চালানো হয়। শুকরের মাংসও পাঠায় দুবৃত্তরা। এর বাহিরে বাসা-বাড়ি লক্ষ্য করে চলে ভাঙ্গচুর। কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেসন্স (সিএআইআর) এর তথ্য মতে গেলো ছয় মাসে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী তৎপরতা বেড়েছে প্রায় শতাধিক। এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে সাড়ে নয় মাসে বর্ণবিদ্বেষী হামলার ৪৮ ভাগই হয়েছে মুসলিমদের ওপর। ৪৫১টি নিপীড়নের মধ্যে হয়রানি ও হেইট ক্রাইম হয়েছে সবচেয়ে বেশি।

মসজিদ রেলস্টেশনসহ স্থানভেদে হামলা হয়েছে ৪০৯টি। তালিকায় সবার উপরে রয়েছে বাসা বাড়িতে হামলা। জাতিগত ও ধর্মীয় কারণে হামলা ৩৫৮টি অভিযোগ পেয়েছে সিএআইআর। কেবল মুসলিম হবার কারণে আক্রশে পড়েছেন ২০ ভাগ মানুষ। নিপীড়নে শুধু মার্কিন আর শ্বেতাঙ্গরাই অভিযুক্ত নয়। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ছয়টি সংস্থাও জড়িত হেইট ক্রাইমে সাথে। সবচেয়ে বেশি আক্রশের স্বীকার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার উপর হামলা হয়েছে ২০ ভাগ। পুরুষদের পাশাপাশি নারীরাও হেইট ক্রাইমের শিকার। ৩০ থেকে ৮৯ বছর বয়সী মুসলিমরাই মূলত বর্ণ বিদ্বেষি হামলার ভুক্তভোগী। এ সম্পর্কে সিএআইআরয়ের নির্বাহী পরিচালক খাউলা হামিদ বলেন, ‘ট্রাম্পের ইসলাম বিদ্বেষী বক্তব্যের জেরেই শ্বেতাঙ্গরা গণহারে মুসলমানদের ওপর হামলা করছে। হিজাবধারী নারীরাই বেশি আক্রোশের শিকার। ২০১৭ সাল হবে মার্কিন মুসলিমদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর।’

৩২ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে রয়েছে সাড়ে ৩ কোটি মুসলমান আর মসজিদের সংখ্যা রয়েছে ৩ হাজারেরও বেশি। হেইট ক্রাইম বেড়ে চালায় আতংকে মার্কিন মুসলমানরা।

১৯/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি