
পূর্বাশা ডেস্ক:
আমরা যারা ৯০দশকে ও ৮০দশকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। তখন দেখতাম ছাত্র রাজনীতির একটা প্রক্রিয়া ছিলো তখন দেখা যেতো বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যায়ের ছাত্র ছাত্রীদের মেধা তালিকা দেখে তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে রাজনীতিতে আনার চেষ্টা করতাম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র রাজনীতির সূচনা, বিস্তৃতি এবং অবদান ¤্রয়িমান কোন ঘটনা নয়। এই গৌরবদীপ্ত ভূখন্ডে ছাত্র রাজনীতির উন্মেষ ঘটেছিল প্রগতিশীল দর্শন বাস্তবায়ন করার জন্য।
মঙ্গলবার রাতে সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ড. মশিউর রহমান ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য মারুফা আক্তার পপি।
আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, গত তিন দশকে ছাত্র রাজনীতির চরিত্র ও গুণগমান ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির মূলতঃ সূচনা হয় বিশ্ববিদ্যালয় ও কলেজকে ঘিরে। এবং সেখানে ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধীদলের একচ্ছত্র প্রাধান্য পরিলক্ষিত হয়। ছাত্র রাজনীতিতে যারা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত তাদের শিক্ষার মান অনুল্লেখ্য, নিজ সংগঠনের সাংগঠনিক কাঠামো সম্পর্কে তারা অনভিজ্ঞ, সর্বোপরি তাদের অনেকেই সন্ত্রাসী কাজ-কর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আবার আঞ্চলিক ছাত্র রাজনীতিতে অছাত্রের সংখ্যাই বেশী। প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও মাস্তানির সুবিধার জন্য অছাত্র এবং সন্ত্রাসীরা নেতৃত্বের আসনে থেকে কলকাঠি নেড়ে থাকে। কিছু ব্যতিক্রম ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলির মধ্যে বাক বিতন্ডা ও সংঘর্ষের অন্যতম প্রধান দু’টি কারণ হলোঃ হল দখল বা আধিপত্য বিস্তার; এবং টেন্ডার ভাগাভাগি নিয়ে কোন্দল। ছাত্র রাজনীতি বর্তমানে মূল রাজনীতি ধারার একটি অন্যতম নির্ধারক অংশ।
তিনি আরো বলেন, ছাত্র রাজনীতির পক্ষে যারা রয়েছেন তাদের বক্ত্ব্যের মূল সুরটিই আবর্তিত হয় অতীতমুখী স্মৃতিচারণে। তারা বলেন ছাত্র রাজনীতির গৌরবমাখা অবদানে ঋদ্ধ হয়েছে আমাদের ইতিহাস। একথা অবিসংবাদিত সত্য যে, জাতির সংকট ও বিপন্নতায় ছাত্রসমাজ সর্বদাই ত্রাণকর্তার ভুমিকায় অবতীর্ণ হয়েছে। ছাত্র রাজনীতিকে যারা সমর্থন করেন তারা মনে করেন ছাত্র রাজনীতি নিয়ে আজ যা ঘটছে তা কোনভাবেই ছাত্র রাজনীতি নয়।
১৯/০৭/২০১৭/ Choity.

























































