শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭৫ বছর পর সুইস দম্পতির মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গত সপ্তাহে মরদেহ দুটি এ জায়গা থেকে উদ্ধার করা হয়। ছবিতে সুইস দম্পতির পরা পোশাক-জুতা ও পানীয়র বোতল।

নিখোঁজ হওয়ার ৭৫ বছর পর এক সুইস দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আল্পস পর্বতমালা এলাকায় তারা হারিয়ে গিয়েছিলেন। বরফে জমাট বেঁধে যাওয়ায় তাদের মরদেহ অক্ষত আছে। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

মার্সেলিন ও ফান্সিনে দামোলিন নামের ওই দম্পতি নিজেদের গরুর দেখাশোনা করতে প্রায়ই ওই এলাকায় যেতেন। কিন্তু ১৯৭২ সালের ১৫ আগস্ট ঘর থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেননি।

মার্সেলিন ও ফান্সিনে দামোলিনের সংসারে সাতটি সন্তান ছিল। সবচেয়ে ছোট মেয়ে মার্সেলিন উড্রে-দামোলিনের বয়স এখন ৭৯। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘৭৫ বছর ধরে অপেক্ষা করেছি। এই খবরে আমি শান্তি পেয়েছি। এখন আমরা অন্তত তাদের শেষকৃত্যটা করতে পারবো। ‘

পূর্বাশানিউজ/১৯ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি