বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


তোতা পাখির স্বাক্ষ্যে স্ত্রীর মৃত্যুদণ্ড!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১৫ সালে এক তোতা পাখির সামনে স্বামীকে গুলি করে হত্যার ঘটনায় গেলেনা ডুরাম নামের এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। আগামী ২৮ আগস্ট এই দণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে।

আন্তর্জঅতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৪৯ বছর বয়সী ডুরাম সে সময় স্বামী মার্টিনকে পাঁচটি গুলি করে হত্যার পর আত্মহত্যার চেষ্টায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।

মার্টিনের সাবেক স্ত্রী ক্রিশ্চিয়ানা কেলার জানিয়েছেন, ‘আফ্রিকান প্রজাতির ‘বাড’ নামের তোতা পাখিটি মার্টিনের শেষ চিৎকার ‘ডোন্ট শুট’ কথাটির পুনরাবৃত্তি করতে পেরেছিল।’ আর একারণেই তার স্বাক্ষ্য আদালত বিবেচনায় নিয়েছে।

 

মার্টিনের মা লিলিয়ান বলেন, এটা ছিল নির্দয় হত্যাকাণ্ড। দুই বছর পর সুবিচার পাওয়া গেল। মামলার প্রসিকিউটর অবশেষে তোতা পাখির কণ্ঠকে ট্রায়ালে প্রমাণ হিসেবে গ্রহণ করেন, তখন অবশ্য দুই বছর পার হয়ে গেছে। তা না হলে মামলা অনেক আগেই ডিসমিস হয়ে যেত।

আফ্রিকান প্রজাতির এই তোতাটি মানুষের স্বর নকল করতে পারার জন্য বিখ্যাত। গড়ে ৪০০ গ্রাম ওজনের একই প্রজাতির আরেকটি পাখির স্বাক্ষ্যে ১৯৯৩ সালে এক খুনের মামলার বিচার হয়েছিল।

পূর্বাশানিউজ/২২ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি