
পূর্বাশা ডেস্ক:
কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ না করায় ৫০ হাজার সুদানি শ্রমিককে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মিসরের দৈনিক আল-নাহারকে দেওয়া এক সাক্ষাতকারে সুদানের প্রবাসিদের সংগঠন সুদানিজ ওয়ার্কিং এ্যাবরোড’এর সেক্রেটারি জেনারেল কারার আল-থোয়ামি এ তথ্য জানিয়েছেন। সুদানি নাগরিকদের অধিকাংশই সৌদি আরবের রাজধানী রিয়াদে বাসা বাড়িতে কাজ করে।
কারার আল-থোয়ামি জানান, সৌদি আরবের এধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে তার দেশ কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ না করার বিষয়টি কাজ করছে। সৌদি আরবের এধরনের সিদ্ধান্ত সুদানের জনগণের প্রতি অপমানজনক। এধরনের সিদ্ধান্ত দুটি দেশের চুক্তি ও অঙ্গীকারের মধ্যে নেই।
কারার আল-থোয়ামি সম্প্রতি তার দেশের প্রেসিডেন্ট ওমর আল-বাশির ও সৌদি আরবের সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের উল্লেখ করে বলেন, রিয়াদের উচিত নয় ইয়েমেনের যুদ্ধে সুদানের সঙ্গে তার ঐক্যের বিষয়টি ভুলে যাওয়া।
কারার আল-থোয়ামি বলেন, ইয়েমেনে পারস্য আরব জোটে সুদানের ৫ হাজার সেনা রয়েছে। সৌদি আরব আরো ২ হাজার সুদানি সেনা চেয়েছে। সৌদি আরব সুদানি নারী পুরুষদের বহিস্কারের আগে ৫ হাজার সেনাকে ফেরত দিলে ভাল করবে। এর আগে কারার আল-থোয়ামি বলেছিলেন, ৫০ হাজার সুদানি নারী পুরুষ শ্রমিককে সৌদি আরব ফেরত পাঠালে তার দেশ তাদের সাদরে গ্রহণ করবে।
২৩/০৭/২০১৭/ Choity.
























































