শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩০ জন আফগান পুলিশ হত্যা করল তালেবান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চল বাদাখশান রাজ্য থেকে অপহরণকৃত ৩০ আফগান পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা শনিবার এ সংবাদ জানিয়েছেন।

বাদাখসান রাজ্যের শুরা কাউন্সিলের সদস্য কামাল বেক হুসাইনি বলেন, তালেবানরা ইতিপূর্বে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে সেখানের পুলিশ সদস্যদের বন্দি করে নিয়ে যায়। হুসাইনি আরোও বলেন, অপহরণকৃত ৩০ পুলিশকে গুলি করে হত্যা করে তালেবানরা।
তবে বাদাখসানের প্রাদেশিক গর্ভনর আহমাদ ফয়সল বাগজাদ বলেন, তালেবনা ১১ জন আফগান পুলিশকে হত্যা করেছে। তবে অপহরণকৃত ৩০ পুলিশের পরিণতির বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

তিনি আরোও বলেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের সদস্যরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৪৩ জন আফগান পুলিশকে হত্যা করেছে।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি