শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নারী সদস্য স্পেশাল অপারেশন ফোর্সে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারী সদস্যকে নৌ বাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সে অর্ন্তভুক্ত করা হলো। তাদের তালিকা ভুক্তের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।

এই দুই নারীর মধ্যে একজন নেভি সিল আর অন্যজন স্পেশাল ওয়ারফেস কমভেটেন্ট ক্রাফট ক্রুম্যান প্রোগ্রামে অর্ন্তভুক্ত হওয়ার জন্য আবেদন করলে তাদের আবেদন গ্রহণ করে সামরিক বাহিনীর কর্তপক্ষ।২০১৬ সালের আগে এই স্পেশাল ফোর্সে নারীদের প্রবেশের অনুমোদন ছিল না।

তবে দুই নারীকে তালিকাভুক্ত করা হলেও তাদের এখনো নেভি স্পেশাল অপারেশন টিমের কোনো স্থানে নির্দিষ্ট করে নিয়োগ দেওয়া হয়নি। তাদের নির্দিষ্ট কোনো স্পেশাল অপারেশনে নিয়োজিত করার আগে র‌্যাংক অনুযায়ী পরীক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে।

প্রতি বছর ১ হাজার প্রার্থী এই প্রশিক্ষণ নিতে আবেদন করেন। তবে সাধারণ ২০০-২৫০ প্রার্থীকে প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয় বলে সিএনএন জানায়।

এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই কমব্যাট ডাইভিং ও ল্যান্ড ওয়াসফেস প্রশিক্ষণ নিতে হয় বলে ‘সিল’ এর ওয়েব সাইটে বলা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর আইন অনুযায়ী স্পেশাল ফোর্সে অর্ন্তভুক্ত হতে পারতো কেবল পুরুষরা। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে স্পেশাল ফোর্সে নারীদের জন্য সুযোগ করে দেওয়া।
তবে ২০১৬ সালে নারীদের জন্য চালু করা হলেও কোনো নারী স্পেশাল অপারেশন ফোর্সের থাকার জন্য আবেদন করেনি। এই প্রথমবারের জন্য স্পেশাল ফোর্সে থাকার জন্য দুই নারী আবেদন করলে সামরিক বাহিনী তাদের তালিকাভুক্ত করে।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি