রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কাবুলে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আফগান সরকারের একজন মুখপাত্র জানান, কাবুল শহরের পশ্চিমাঞ্চলের প্রধানত শিয়া অধ্যুষিত এলাকায় ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলার লক্ষ্যস্থল কী ছিলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারের ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মোহাকেকের বাসভবনের পাশে এই বোমা হামলা চালানো হয়।

মোহাকেকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমাদের ধারণা হামলাকারি তার গাড়ি নিয়ে মোহাকেকের বাড়িতেই হামলা করতে চেয়েছিলো, কিন্তু রক্ষীরা তাকে বাধা দেয়।”

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি