শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খোঁজ মিলেছে ৭২ কোটি অবৈধ রুপির, সুপ্রিম কোর্টে জানাল ভারত সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কালো রুপি উদ্ধারে বেশ বড়সড় সাফল্যের কথা সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। ৩ বৎসরে প্রায় ৭২ কোটি রুপি বেনামি উপার্জনের হদিশ মিলেছে বলে, ভারত সরকারের তরফে দেশটির শীর্ষ আদালতে জানানো হয়েছে।
সু্প্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্র জানিয়েছে, ২০১৪-র এপ্রিল থেকে ২০১৭-র ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৫,০০০-এর বেশি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। আয়করের ২,২০০টি দল এই তল্লাশি অভিযানে অংশ নেয়। সেইসব তল্লাশিতেই খোঁজ মেলে ৭১,৯৪১ কোটি রুপির বেনামি উপার্জনের। যার মধ্যে নগদের সঙ্গে রয়েছে স্থাবর-অস্থাবর সম্পত্তিও।
সেইসঙ্গে নোটবন্দির সময়ে, ৯ নভেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে জমা পড়া ‘অঘোষিত আয়’-এর পরিমাণ ৫,৪০০ কোটির বেশি। বাজেয়াপ্ত হয় প্রায় ৩০৪ কেজি সোনা।

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি