মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর নিমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল সাদা চেক লুঙ্গি

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন। তিনি জানান, “সকালে ওই ব্যক্তি নিমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার হয়। ”

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি