সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেইমারকে ‘রাজার হালে’ রাখবে পিএসজি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে নিতে চায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। নেইমার সত্যিই যদি পিএসজিতে যোগ দেন তবে পাবেন এককালীন ৪০ মিলিয়ন ইউরো। সঙ্গে প্রাইভেট জেট বিমান। এছাড়া পিএসজির বোর্ডের মালিকানাধীন হোটেল থেকে যে আয় হবে, তার একটা অংশও নেইমারকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এদিকে নেইমারকে ধরে রাখতে মরিয়া বার্সা। নেইমার ক্যাম্প ন্যুতে থাকছেন সম্প্রতি বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমে এমন আশাবাদই সতীর্থদের। সার্জি রবার্তো বলেন, ‘বর্তমানে নেইমারের জায়গা বদল হয়েছে। ও আসলে অনেক গুনের অধিকারী। আজ সে মিডফিল্ডে খেলেছে। ভালোও করেছে। সামনের দিনগুলোতে তাকে নিয়ে ভাবা হবে।’

‘নেইমার বেশ ভালো একজন ফুটবলার। গত বছরটা তার কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আমরা তার অবস্থা বুঝেছি।’ মন্তব্য সার্হি সাম্পারের।

বার্সার গোল মেশিন খ্যাত লিওনেল মেসি বলেন, ‘আমি তাকে চিনি। সে প্রতিনিয়ত বিস্ময়ের জন্ম দিতে পারে। আমি তাকে সাহায্য করার চেষ্টা করব, যাতে আমরা বেশি বেশি শিরোপা জিততে পারি।’

হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আশা করি, নেইমার আরও অনেক বছর বার্সেলোনায় থাকবে।’ আর সার্জিও বুসকেটস নেইমারকে নিয়ে বলেন, ‘নেইমার বার্সায় যেভাবে আছে অন্য কোথাও এর চেয়ে ভালো দল খুঁজে পাবে না। মানে বার্সার বিকল্প পাবে না ও। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’ নেইমারের সঙ্গে দেওয়া পোস্টের নিচে ছোট ক্যাপশনে পিকে জানান, ‘সে (নেইমার) থাকছে।’

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি