শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বর্তমান সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের কাছে বর্তমান সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের জনপ্রিয়তাও একেবারে তলানিতে। তাই তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়’। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চল মাঠে দলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগ আংশিক আসনও পাবে না। জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে এসেছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, যতই মামলা হামলা করেন না কেন কোনো লাভ হবে না। এদেশের জনগণ বিএনপির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। অনেক নেতাকর্মীকে খুন ও গুম করেছেন তার বিচারও হবে।

খালেদা জিয়া লন্ডনে গেছেন স্বজনদের সঙ্গে সাক্ষাতের জন্য কোনো ষড়যন্ত্র করতে নয় বলেও জানান বিএনপি মহাসচিব।

জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সহ-সভাপতি বদরুজ্জামান খসরু, আতাউর রহমান আঙ্গুর, মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/৩০ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি