বুধবার,৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেরপুরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মেহেরপুরে এনামুল হক ওরফে নইলু (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নইলু মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক ইউপি সদস্য টুটুলের ভাই।

জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য মাইলমারী ধলা গ্রামের আতিয়ার রহমানের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে নিহতের পরিবারের পক্ষ থেকে।

স্থানীয়রা জানান, শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাইলমারী ঈদগাহ্ ময়দানের কাছে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অঙ্গে জখম কর‍াসহ ভুজালী দিয়ে তার বাম চোখ উপড়ে ফেল‍া হয়। এছাড়াও ডান চোখটিও উপড়ানোর চেষ্টা করা হয়।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই রকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

পূর্বাশানিউজ/৩০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি