শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লবণের মাঠে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি লবণের মাঠ থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

৩০ জুলাই রোববার সকালে সাবরাং লাফারগুনা লবণের মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউাকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আরিফুল ইসলাম বলেন, রোববার সকালে সাবরাং লাফারগুনার লবণের মাঠ দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান টেকনাফে ঢুকছে বলে খবর পায় বিজিবি। এমন সংবাদে বিজিবির হাবিলদার মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম লবনের মাঠে অবস্থান নেন। চারটি বস্তা মাথায় নিয়ে চার পাচারকারী হেটে আসছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই বস্তায় ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ১২ কোটি ৯০ লাখ টাকা।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তা ধ্বংস করা হবে বলে জানান বিজিবির সিও।

পূর্বাশানিউজ/৩০ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি