শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইরানে ৫ মাত্রার ভূমিকম্প, ২৫ জন আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্পে ২৫ জন আহত হয়েছে। গতকাল রোববার চাহারমহল ও বখতিয়ারি প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প চাহারমহলের কিয়ার এলাকার নাকান শহরে আঘাত হানে। প্রদেশের জরুরী চিকিৎসা সেবা সার্ভিসের প্রধান ফারামারজ শাহীন জানান, আহতদের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা ছোটখাটো আঘাত পেয়েছেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো নাকান শহর থেকে দুই কিলোমিটার দূরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে প্রদেশের বিদ্যুৎ গ্রিডের কিছুটা ক্ষতি হয়েছে এবং পর্বতের পাথর ঢলের কারণে বেশ কিছু দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে জানানো হয়।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি