সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চিকুনগুনিয়ায় আক্রান্তদের বিনামূল্যে ফিজিওথেরাপি দিচ্ছে


চিকুনগুনিয়ায় আক্রান্তদের বিনামূল্যে ফিজিওথেরাপি দিচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি, বিনামূল্যে ওষুধ এবং থেরাপি প্রশিক্ষণ দেওয়া ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। যে কোন রোগী হটলাইনের মাধ্যমে যোগাযোগ করে এ সেবা গ্রহণ করতে পারবেন। আজ (সোমবার) এ সংক্রান্ত একটি হটলাইন নম্বর ঘোষণা করবেন মেয়র সাঈদ খোকন।

উদ্যোগটি বাস্তবায়ন প্রসঙ্গে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে সাঈদ খোকন বলেন, ইতিমধ্যেই গত ২০ জুলাই থেকে প্রাথমিকভাবে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কলের ওপর ভিত্তি করে বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং থেরাপি দেয়া হচ্ছে। চিকুগুনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জয়েন্ট পেইনের কথা বিবেচনা করে বিনামূল্যে থেরাপি দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আগ্রহীরা হট লাইনে যোগাযোগ করে সেবা নিতে পারবেন।

এ পর্যন্ত অন্তত ৬৫ হাজার ফোন কল পরামর্শ ও সেবার জন্য পাওয়া গেছে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, অন্তত ৬৫ হাজার ফোন কল এ পর্যন্ত পাওয়া গেছে। সেগুলোর মধ্যে অনেক কলই আছে যেগুলো একাধিকবার এসেছে। শুধু দেশ নয় বরং বিদেশ থেকেও এসব ফোন কল এসেছে। এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রায় ১৭ শতাধিক রোগিকে ফোনে এবং বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করা হয়েছে জানান মেয়র।

চিকুনগুনিয়ায় আক্রান্তদের সেবা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতি ওয়ার্ডে ৫ জন ফিজিও থেরাপিস্ট প্রস্তুত রাখা হয়েছে।আক্রান্ত রোগী হটলাইনে কল করলে থেরাপিস্ট রোগীর বাড়িতে গিয়ে বিনামূল্যে ওষুধ ও প্রশিক্ষণ প্রদান করবে।থেরাপিস্টের চাহিদা যদি আরও বেশি হয় তবে এর সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান মেয়র।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি