সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভারে তুফানের স্ত্রীসহ অাটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বগুড়ায় ছাত্রীকে ধর্ষণ ও তাকেসহ তার মার মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় সাভার থেকে প্রধান অাসামি তুফান সরকারের স্ত্রীসহ তিনজনকে অাটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-অারিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে তাদের অাটক করা হয়। এসময় তাদের বহন করা একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।

অাটকদের মধ্যে তুফানের স্ত্রী অাশা ছাড়াও তার দুই সহযোগী জিতু ও মুন্না রয়েছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ অালম অাটকের বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অাটকরা বগুড়া থেকে প্রাইভেটকারযোগে ঢাকায় পালিয়ে অাসছেন-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-অারিচা মহাসড়কের হেমায়েতপুরে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ১১ টার দিকে তাদের বহনকারী গাড়িটি সেখানে পৌঁছালে তাদের অাটক করা হয়। রাতেই অাটকদের বগুড়া জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি