
পূর্বাশা ডেস্ক:
গাজীপুরে নিজের ছয় বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাশেদুল (৪০) নামে এক যুবক। সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে ছয় বছরের ছেলে সাঈদী হাসান ও বাবা-মাকে নিয়ে ভাড়া থাকতেন রাশেদুল। পেশায় তিনি ভ্যানগাড়ি চালক। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে। তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।
Bisk Club
পারিবারিক কলহের জেরে সকালে রাশেদুল তার ছেলে সাইদী হাসানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় রাশেদুলের বাবা-মা ঘরে ছিলেন না। পরে পাশের ঘরের লোকজন ঘরের দরজা ভেঙে দুজনের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলেন জানান এসআই জাকির হোসেন।
জুলাই ২০১৭/মাহি























































