শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লন্ডনে ১০০ টাকায় মিলবে এই বাড়ি!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লন্ডনের মতো শহরে মাত্র ১০০ টাকায় বিক্রি হবে পুরো একটি বাড়ি! খবরটি অবিশ্বাস্য হলেও সত্যি! জানা যায়, লন্ডন শহরের দক্ষিণ-পূর্ব এলাকায় একটি বাড়ি মাত্র ১ পাউন্ড বা ১০৫ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন বাড়িটির মালিক। তবে ১ পাউন্ডে বিক্রির ঘোষণা দিলেও নিলামে যদি অন্য কেউ বেশি দাম দেয় তাহলে বাড়িটি তাকেই দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাড়িটি প্রাকৃতিক ঝুঁকিতে রয়েছে বলে নিলামে উল্লেখ করেছেন ওই বাড়ির মালিক। যদিও যে কেউ বাড়িটি কিনতে পারবেন। তবে বাড়িতে প্রবেশের আগে অবশ্যই বাড়ির দায়দায়িত্ব নেয়ার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। বাড়ির মালিকের এমন শর্তে আগ্রহী অনেকেই হতভম্ব হয়ে পিছিয়ে যাচ্ছেন।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি