শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কীটের মুখের থুথুতেই হৃদরোগের চিকিৎসা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রতিদিন অসংখ্য মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর এ মারাত্মক রোগটির প্রতিষেধক রয়েছে ছোট একটি কীটের মুখের থুথু ও লালার মধ্যে।

বিজ্ঞানীরা বলছেন, এট্রলি নামের এ পোকার থুথু থেকে বা মুখের লালা দিয়ে মারাত্মক ধরনের হৃদরোগের চিকিৎসা করা সম্ভব। এট্রলির মুখের লালাতে এমন কিছু প্রোটিন পাওয়া গেছে যা হৃদযন্ত্রের প্রদাহ বন্ধ করতে পারে। এই প্রদাহ মায়োকার্ডিটিসের কারণ হতে পারে। যা শেষ পর্যন্ত মানুষের হৃদযন্ত্রকে অচল করে দিতে পারে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই কীটটিকে নতুন নতুন ঔষধের গোল্ডমাইন্ড বা স্বর্ণখনি বলে উল্লেখ করেছেন। আর্থ্রাইটিস সহ আরো বেশকিছু রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে। তবে এর পরীক্ষার বিষয়টি এখন পর্যন্ত ল্যাবরেটরিতেই আছে। তাই মানুষের পক্ষে এ ঔষধ কখন ব্যবহার করা সম্ভব তা এখনো বলা যাবেনা।

এট্রলি কাউকে কামড়াতে খুবই দক্ষ। কামড় দিলেও সেটা বোঝা যায়না। বিজ্ঞানীরা বলছেন এটি প্রাণী বা মানুষের শরীরে কোন ধরনের সমস্যা না করেই ৮-১০ দিন টিকে থাকতে পারে। এসময় প্রাণীর শরীরে কোন ধরনের ব্যথা বা প্রদাহের সৃষ্টি হবেনা।

এর কারণ হলো এট্রলির মুখের লালায় যে প্রোটিন আছে যার শরীরে সে আশ্রয় নিয়েছে সেখানে চেমুকিনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওই প্রদাহকে বন্ধ করে দেয়।

মায়োকার্ডিটিসে যারা আক্রান্ত হয় তাদের হৃদযন্ত্র থেকে চেমুকিন নির্গত হয় এবং এবং সেটা হার্টের পেশীতে প্রদাহের সৃষ্টি করে। গবেষকরা বলছেন, এ কিটের থুথু ব্যবহার করে মানুষের জীবন বাঁচানো সম্ভব।

পূর্বাশানিউজ/0১ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি