শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » তাজ হোটেলে বিএনপির বৈঠক লন্ডনে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : অপু


তাজ হোটেলে বিএনপির বৈঠক লন্ডনে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : অপু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বেগম জিয়া লন্ডনে যাবার পরে অনাকাঙ্খিত কিছু ঘটনা আমরা পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি। যা আমাদের আরও বেশি ভাবিয়ে তুলছে। সেটা হলো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনের তাঁজ হোটেলে একটি বৈঠক করেছেন। যে বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দীনসহ জামায়াতের অনেক নেতারা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়ন্দা সংস্থার অনেকেই ছিল। সেই বৈঠকে মূল বিষয় ছিল জননেত্রী ‘শেখ হাসিনাকে যেভাবেই হোক হত্যা করতে হবে’। বুধবার রাতে চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল।

চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সেই হত্যার পরিকল্পনাটা হয়ত দেশের বাহিরেও করতে পারে বলে দেশের বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসেছে। যার ফলে বেগম জিয়া যে লন্ডন থেকে ফিরে এসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে যাবার জন্য কাজ করবেন, ফরমুলা দিবেন, সেই বিষয়টা এলোমেলো হয়ে গেছে।

এই সময় নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে তাদের নিরপেক্ষতা বজায় রাখবার জন্য, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যে অগ্রযাত্রা শুরু করেছে তারই ধারাবাহিকতায় সুশীল সমাজ নিয়ে গত কয়েকদিন আগে একটি বৈঠক হয়েছে। ঐ বৈঠকে নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন বিষয় উঠে এসেছে।

অপু উকিল বলেন, বৈঠকে সুশীল সমাজের যে বক্তব্যগুলো ছিল, তা বিএনপি সমর্থন করেছে। যার ফলে অনেকে বলেছেন যে, সুশীল সমাজের যারা প্রতিনিধি তারা বিএনপির প্রতিনিধি। আর যারা আজকের সমাজে সুশীল হয়ে উঠেছে তারা এক সময় জাতির জনক বঙ্গবন্ধুর সমালোচনাকারী ছিলেন এবং জিয়াউর রহমানের প্রশংসাকারী ছিলেন। অর্থাৎ এখন যারা এই সরকাররে বিরুদ্ধাচারণ করছেন তারাই সুশীল সমাজের মধ্যে আওতাভুক্ত বেশি পরিমাণে হয়েছেন।

তিনি আরও বলেন, সুশীল সমাজের সংজ্ঞাটাই পাল্টে গেছে। এখন সুশীল সমাজের সংজ্ঞার মধ্যে যারা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা এবং এই সরকারের স্বপক্ষে কোনো বক্তব বা প্রধানমন্ত্রীকে পছন্দ করেন তাদেরকে দলকানা বলে চিহ্নিত করে সুশীল সমাজের বাহিরে ছুড়ে ফেলা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশন বৈঠকে যারা গিয়েছেন তারা বিএনপির পক্ষ থেকেই গিয়েছেন এবং বিএনপির কথাগুলোই বলেছেন। যা প্রমাণও হয়ে গেছে যখন বিএনপি তাদের বক্তব্যটি সমর্থন করেছেন। তার পরেও আমি মনে করি, তারা যে বক্তব্য দিয়েছেন সেটা নির্বাচন কমিশন ভেবে দেখবেন।

অধ্যাপিকা অপু উকিল বলেন, আওয়ামী লীগ যতবারই নির্বাচনে এসেছে সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়েছে। পাশাপাশি যখন আওয়ামীলীগ সরকার থেকে চলে গিয়েছে তখন কিন্তু কখনই সেই নির্বাচনকে বিতর্কিত করেনি। কিন্তু বিএনপি যতবারই ক্ষমতায় ছিল ততবারই নির্বাচনকে কেন্দ্র করে আবার ক্ষমতা থাকার জন্য ‘ক্যু’ করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। তাদের সব অপকর্মকে প্রতিহত করে ১১১’এর সরকার চলে এসেছিল। যে কারণে বর্তমান সরকারকে নিয়ে কোনো ধরণের সন্দেহ করার কারণ নাই যে, আওয়ামীলীগ সরকার নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বা বাধাগ্রস্ত করতে পারে।

অপু উকিল বলেন, আগামী নির্বাচন যদি ভাল না হয় তার সম্পূর্ণ দায় বিএনপিকেই নিতে হবে। কারণ, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি আসেনি। অথচ তাদেরকে আনতে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ব্যক্তি উদ্যোগে শত চেষ্টা করেছে। কিন্তু তারা আসেনি বরং নির্বাচন ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করবার জন্য সংসদকে অকার্যকর করার জন্য নানা ধরণের অপচেষ্টা চালিয়ে গিয়েছিল। কিন্তু তা সফল করতে দেয়নি বাংলার জনগণ।

০৩/০৮/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি