শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রংপুরে গয়েশ্বরের সভাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এর সঙ্গে কে বা কারা জড়িত তা চিহ্নি করা যায়নি।

বৃহস্পতিবার নগরীর টাউন হলে সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে এই সভার আয়োজন করে রংপুর বিএনপি। এতে প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ ঢাকাটাইমসকে জানান, সভাস্থলের পাশ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে। এগুলো পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে এখানে ককটেলগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রংপুর বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মোজাফফর হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘কে বা কারা এখানে ককটেলগুলো রেখেছে তা আমরা জানি না। আমাদের সদস্য সংগ্রহ অভিযানে আতঙ্ক সৃষ্টি করতেই এটা করে থাকতে পারে কোনো চক্র।’

বিএনপি নেতারা জানান, ককটেল উদ্ধার হলেও তাদের কর্মসূচি চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন স্থানীয় নেতারা।

পূর্বাশানিউজ/0৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি