শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘শিক্ষকদের অপমান’ সহ্য করতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিক্ষকদের অপমান সহ্য করতে না পেরে নাটোরের সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিন রিয়া (১২) আত্মহত্যা করছে বলে দাবি পরিবারের।

৫ আগস্ট রোববার দুপুরে পৌর শহরের চক সিংড়া মহল্লায় এ ঘটনা ঘটে। রিয়া চক সিংড়া মহল্লার গোলাম রাব্বানীর মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সকাল ১০ টার সময় স্কুলে এসেমব্লী শুরু হওয়ার আগে শিক্ষকরা ছাত্রীদের পোশাক, জুতা ও শরীর পরিষ্কার আছে কিনা তা যাচাই করছিলেন। এ সময় সাবিনার স্কুল ড্রেসের সাথে পায়ে জুতা না থাকায় শিক্ষকরা বকাবকি করে লাইন থেকে বের করে দেন এবং তাকে ক্লাশে যেতে নিষেধ করেন। পরে ওই ছাত্রী অভিমান করে ক্লাশ রুমে না গিয়ে স্কুলে থেকে বাড়িতে যায় এবং বাবা-মাকে বিষয়টি খুলে বলে। এ সময় বাবা-মাও স্কুলের নিয়ম না মানার জন্য বকাবকি করেন।

পরে বিনা বেলা আনুমানিক ১১ টার সময় ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সাথে ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

তার পরিবারের দাবি, স্কুল ড্রেসের সাথে পায়ে জুতা না থাকায় শিক্ষকরা স্কুল থেকে তাকে বের করে দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে সাবিনা।

সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস আক্তার বানু বলেন, ‘বারবার নিয়ম না মানায় অনেক শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে বারণ করা হয়েছিল। সাবিনাকে একা এসব বলা হয়নি। তাছাড়া অন্য শিক্ষার্থীরা বাড়িতে না গিয়ে ক্লাসে গেছে।’

পূর্বাশানিউজ/0৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি