
পূর্বাশা ডেস্ক:
বন্ধুত্বপূর্ণ বা সৌহাদ্যপূর্ণ সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই খুবই প্রয়োজনীয়। আর দেশ গড়ার লক্ষ্যে বা গণতন্ত্র প্রতিষ্ঠায়ও এর কোনো ব্যতিক্রম নেই বলে মন্তব্য করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। কিন্তু রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে এই সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। উল্টো একে অপরের বিশোদগার করছেন, প্রতিহিংসামূলক বক্তব্য দিচ্ছেন। বিষয়টি ছড়িয়ে পড়েছে অন্য নেতাকর্মীদের মধ্যেও। কিন্তু ঠিক কী কারণে দিন দিন সম্পর্ক আরও নাজুক হচ্ছে?
বিশ্লেষকরা বলছেন, মূলত মূল্যবোধের অভাব, প্রতিহিংসামূলক আচরণ, রাজনৈতিক কর্মকাণ্ডকে ব্যক্তিগতভাবে নেওয়া এবং সুস্থ রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা না থাকায় শীর্ষ নেতাদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে না। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই তারা একে অপরের শত্রু হয়ে উঠছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর। বিষয়টি দুঃখজনক এবং একেবারেই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তারা।
07 Aug, 2017/Choity.

























































