শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৪ শতাধিক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী এক অভিযানে বাংলাদেশিসহ ৪ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক।

সোমবার রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে এদের গ্রেফতার করা হয়। খবর বিবিসির

গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে।

এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

সোমবারের ওই অভিযানে দেখা গেছে বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙ্গে প্রবেশ করেছে এবং হাতকড়া পরিয়ে অনেককে গাড়িতে তুলেছে।

পুলিশ জানায়, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যক্তি নিখোঁজ বা ভ্রমণের ভুয়া কাগজপত্র বহনকারী কোনো ব্যক্তি বা সিরিয়া ও ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত হতে পারে এমন মানুষদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি