শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পের টুইট লেখা টয়লেট পেপার বিক্রি হচ্ছে অ্যামাজনে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এবার ট্রাম্পের লেখা টুইট এর স্ক্রিনশট, টয়লেট পেপারে ছাপিয়ে বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক অনলাইন জায়ান্ট অ্যামাজন। তাদের অনলাইন পেইজ-এ এই টইলেট পেপার পাওয়া যাচ্ছে।

ওই পণ্যের সুনাম করে প্রকৃত বিক্রেতা প্রতিষ্ঠান থেকে বলা হয়, ‘ট্রাম্পের সবচেয়ে আলোচিত ১০টি টুইট মুদ্রণ করা হয়েছে তাদের টয়লেট পেপারে। ফ্লাশযোগ্য এধরনের টুইটার ফিড আর কোথাও নেই, এটি অত্যন্ত চমৎকার।’

অনলাইনে এই পেপার বিক্রি করে খুব লাভবান হচ্ছেন মালিকপক্ষ। ইতিমধ্যে তাদের স্টকে থাকা সব পেপার অনলাইনে বিক্রির অর্ডার পেয়েছে অ্যামাজন পেইজ থেকে। প্রত্যেকটি টয়লেট পেপার-রোল এর মূল্য ১১.৯৯ ডলার, যা প্রায় ১ হাজার টাকার সমান।

তবে ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত টয়লেট পেপারের মূল্য আরো বেশি। টুইট টয়লেট পেপারের চেয়ে প্রায় ১ ডলার বেশি দামে বিক্রি (প্রায় ১২.৯৫ ডলার) হচ্ছে ওই পেপার।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি