
পূর্বাশা ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিমানবন্দরের সকল অপারেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানাকে জরুরিভাবে তলব করা হলেও তিনি দুর্ঘটনা স্থানে আসেন পৌঁনে ১ ঘন্টা পরে।
দমকল বাহিনীর ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত। খবর পেয়ে মোট ১০টি ইউনিট পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
11/08/2017/ Choity.























































