সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও একটি হজ ফ্লাইট বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গতকাল শুক্রবার ঘোষণা দেয়া হয়েছিলো- আর কোনো হজ ফ্লাইট বাতিল হবে না। এমন ঘোষণার পরে আজও বাতিল হয়েছে একটি হজ ফ্লাইট। ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে দুপুর ১ টার ফ্লাইটটি বাতিল করে বিমান কর্তৃপক্ষ।

বিমানের তিনটি আর সৌদিয়ার চারটি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে যায় ভোর সোয়া চারটায়। যাত্রী সংকটের কারণে বিমানের অতিরিক্ত যে স্লট মিলেছে, তার পুরোটার ব্যবহার নিয়েও রয়েছে শঙ্কা। এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫৬ হাজার হজযাত্রী । ভিসা পেয়েছেন ৯২ হাজার যাত্রী।

সংকট কাটিয়ে উঠতে এবার অন্য এয়ারলাইনসের সাধারণ ফ্লাইটে যাত্রী পরিবহনের দাবি জানিয়েছে হাব।পাশাপাশি সৌদি সরকারের কাছ থেকে আরও ২৫টি স্লট নেয়ার তাগিদও দিয়েছে সংগঠনটি।

পূর্বাশানিউজ/১২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি