
পূর্বাশা ডেস্ক:
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির অস্ত্রোপচার চলছে। শনিবার (১২ অাগস্ট) সকাল সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের এ দিন ধার্য করেন।
ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামনির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়, তবে তা-ই করবেন তারা। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।
রোগ শনাক্ত করতে মাংস কেটে টিস্যু নিয়ে বায়োপসি করার জন্য মুক্তামণির হাতে শনিবার (৫ আগস্ট) অস্ত্রোপচার করা হয় হাসপাতালের একই অপারেশন থিয়েটারে।
গত মাসে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে সরকারি উদ্যোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বিরল রোগে আক্রান্ত শিশুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
২০১৭/রুমকী























































