বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চলতি বছর হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী হজযাত্রী রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার মারা যান তারা।

এ নিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া ১২ ব্যক্তি মারা গেলেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী।

শনিবার ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

হজ বুলেটিন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় বরিশাল সদরের আবুল কাশেম মো. শাহজাহান মক্কার ফারদান হোটেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার পিলগ্রিম নম্বর-১০৬৪০৭৬। পাসপোর্ট নম্বর- বিএম ০৬৬৮৯৪৯।

গত শুক্রবার সকাল ৮টায় রাজধানীর দক্ষিণ খানের বাসিন্দা শরিফা বেগম মক্কায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার পিলগ্রিম নম্বর-০৭৯৩০৩৮। পাসপোর্ট নম্বর- বিএম ০৬৮৬৫৭১। এ ছাড়া চাঁদপুর জেলার মো. আবু জাফর শুক্রবার পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার পিলগ্রিম নম্বর-০০৯৮২৩৫। পাসপোর্ট নম্বর-বিএম ০৯৩০৮১৭।

12/08/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি