বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেভরনের ৩ গ্যাস ক্ষেত্র কিনতে যাচ্ছে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন কোম্পানি শেভরনের কাছে থাকা বাংলাদেশের তিন গ্যাস ক্ষেত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। সে অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ- শেভরনের হাতে থাকা এ তিন গ্যাসক্ষেত্র বিক্রি করা হচ্ছে চীনা প্রতিষ্ঠানের কাছে। এমন খবরের পর গ্যাসক্ষেত্র তিনটির সম্পদের হিসেব জানতে উড মেকেন্জি নামের বিদেশি পরামর্শক নিয়োগ দেয় বাংলাদেশ।

পরামর্শকের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, তিনটি গ্যাস ক্ষেত্রে প্রায় সাড়ে তিন ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে। মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার। মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে সম্প্রতি জ্বালানি বিভাগের এক বৈঠকে এ সম্পদ কেনার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও এ ব্যাপারে স্পষ্ট কোন ঘোষণা দেয়া হয়নি।

উৎপাদন অংশীদারিত্ব চুক্তি অনুযায়ী গ্যাসক্ষেত্রগুলোর সম্পত্তির ৩৩ শতাংশের মালিক শেভরন, আর ৬৭ শতাংশের মালিক পেট্রোবাংলা। তাই এ সম্পদ কেনার ক্ষেত্রে আর্থিক লাভ বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের মোট গ্যাসের প্রায় ৫৫ ভাগ আসে শেভরনের এই তিন গ্যাস ক্ষেত্র থেকে।

পূর্বাশানিউজ/১২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি