শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭


শরীফুল ইসলাম,চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (১৪ আগষ্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কল সংলগ্ন চান্দিনাস্থ চট্টগ্রাম বিভাগীয় পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ওই উদ্ধার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির গায়ে আকাশী রংয়ের শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, নিহতের শরীরে আঘাতের উল্লেখযোগ্য কোন চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

আগস্ট ১৪, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি