
পূর্বাশা ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মো. রাশেদ (২৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাড়িগ্রাম এর ইদ্রিস মিকার এর ছেলে। চান্দিনা থানার এস.আই মাইন উদ্দিন এর নেতৃত্বে রোববার (১৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চান্দিনা থানার এস.আই মাইন উদ্দিন জানান, আটককৃত মো. রাশেদ এর বিরুদ্ধে মাদক আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
২০১৭/রুমকী

















































