শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে ৭ বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত জাকির হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার হওয়া জাকির হোসেন (৫০) উপজেলার মোকাম ইউনিয়নের কাকিয়ারচর গ্রামের মৃত. ইদ্রিস খাঁনের ছেলে।

মামলার বিবরণ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, জেলার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের এক প্রবাসী বিদেশে থাকার কারনে তার স্ত্রী তার দুই মেয়েকে নিয়ে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাকিয়ারচর গ্রামে তাঁর বাবার বাড়িতে বসবাস করছেন। প্রবাসীর মেয়ে স্থানীয় কাকিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী এবং কাকিয়ারচর পশ্চিমপাড়া জামে মসজিদের মক্তবে আরবী শিক্ষা গ্রহন করতো।

সে রোববার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৬টায় প্রতিদিনের ন্যায় আরবী শিক্ষা গ্রহনের জন্য ওই মসজিদে যায়। মক্তবের শিক্ষক মোঃ জাকির হোসেন খাঁন সকাল ৮টায় মক্তবের সকল ছাত্র/ছাত্রীদের ছুটি দিয়ে মসজিদের বারান্দা ঝাড়– দেয়ার কথা বলে শিশুটিকে রেখে দেয়। পরে মসজিদের বারান্দার দক্ষিন পাশে মহিলাদের নামাজের স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষন করে। ধর্ষন শেষে মোয়াজ্জেম ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। সকাল সাড়ে ৮ টায় শিশুটি বাড়িতে এসে কাঁদতে কাঁদতে তার মাকে ঘটনাটি বলে এবং এক পার্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে যায়। এসময় শিশুটির মা শিশুটির পরিহিত কাপড়ে রক্ত দেখে ধর্ষনের বিষয়টি বুঝতে পারে। তাৎক্ষনিকভাবে শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে রোববার রাতে বুড়িচং থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ধর্ষক জাকির হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষক জাকির হোসেনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আগস্ট ১৪, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি