শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুকুরকে হাঁটাতে নিয়ে যাবে বুদ্ধিমান ড্রোন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাজ্যের ড্রোন বিক্রেতা প্রতিষ্ঠান ড্রোন ডাইরেক্ট একটি নতুন প্রযুক্তির ড্রোন বাজারে আনার ঘোষণা দিয়েছে যা পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বের হতে পারবে।

এটি মূলত চীনের ডিজেআই ব্র্যান্ডের ফ্যানটম ৪ মডেলের ড্রোনের একট কাস্টমাইজড সংস্করণ। তবে ড্রোনটির বিষয়ে বিস্তারিত কোন তথ্য কিংবা ছবি প্রকাশ করেনি ড্রোন ডাইরেক্ট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কুকুরকে হাতে ধরে হাঁটতে হবে না এর মালিককে। এর পরিবর্তে ড্রোনে একটি নির্দিষ্ট রুট ঠিক করে দিলে ড্রোন সেই পথ ধরে কুকুরকে হাঁটাতে নিয়ে যাবে। আবার হাঁটা শেষে পুনরায় একই স্থানে ফিরিয়ে নিয়ে আসবে।

ড্রোনটির বিষয়ে ড্রোন ডাইরেক্টের একজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে জানান, খুব ব্যস্ত দিন পার করেন, এমন ব্যক্তিদের জন্য এই ড্রোনটি তৈরি করা হচ্ছে। ড্রোনটির মূল্য ২ হাজার পাউন্ড হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

পূর্বাশানিউজ/১৬ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি