
পূর্বাশা ডেস্ক:
সংবিধানে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা সুষ্ঠু নির্বাচন করতে যথেষ্ট। তাই নির্বাচনের জন্য সেনা মোতায়েনের বিপক্ষে মত দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। এই সময় তিনি আরও বলেন, নির্বাচনের আাগেও পরে সংখ্যালঘুদের নিরপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া বৈঠকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নইম নিজাম বলেন, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সেটা আমাদে দেখতে হবে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনী থাকবে কি থাকবে না এটা বড় কথা। তবে সকলে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি অনেক সাংবাদিকরাই বলেন যে, নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করতে হবে এবং একটু সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।
এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালাও বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, সাংবাদিকরা বলছেন যে, অনেক সময় দেখা যায় যে, পর্যবেক্ষকরা নির্বাচন চলাকালীন অনেক কিছু করে থাকেন। তা তারা যাতে কোনো কিছু না করতে পারে সে দিকেও নজর রাখতে হবে। একই সাথে উঠে এসেছে নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে বন্ধ করা হয় এবং নির্বাচনী ব্যয় যেনো নিয়ন্ত্রণ করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবারও এ সংলাপ হবে।
সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের অনেকেই বলেছেন, তাঁরা আগামী একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত করা হয়, সেই বিষয়টির প্রতিই জোর দিয়েছেন।
সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা। এ ছাড়া চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। আজ ৩৪ জন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতাকে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলে অন্তত ২২ জন অংশ নেন।
আমন্ত্রিতদের মধ্যে যুগান্তরের সাইফুল আলম, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর আনিসুল হক ও সোহরাব হাসান, ভোরের কাগজের শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, আমাদের অর্থনীতির নাঈমুল ইসলাম খান বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকালের সংলাপের জন্য আমন্ত্রিত হয়েছেন ৩৭ জন।
সংলাপে কমিশন প্রণীত নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করে এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত নেওয়া হবে। তাঁদের পরামর্শ ও মতামতের ওপর ভিত্তি করে কমিশন আগামী সংসদ নির্বাচনের জন্য তাদের কর্মপরিকল্পনা বস্তবায়ন করবে। নির্বাচনী কর্মপরিকল্পনা বা রোডম্যাপের আলোকেই সংলাপের এজেন্ডা বা কার্যপত্র তৈরি করা হয়েছে।
সংলাপে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন, সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ আইন যুগোপযোগী করা, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে পরামর্শ, ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করা বিষয়ে পরামর্শ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দল নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনাসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতামত গ্রহণ সংলাপের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০১৭/রুমকী

























































